সারাদেশ

সিরাজগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া গো-খাদ্যবোঝাই ট্রাক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩৪২ বস্তা গো-খাদ্য।

শুক্রবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের খেরুমালের ছেলে মো. নাছিম আল মাল ওরফে রাজু (২১), পাবনা জেলা সদরের তিনগাছা রাজাপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে রফিক মোল্লা ওরফে রকিব (১৯), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারা সোনিয়া গ্রামের মৃত রহমত মোল্লার ছেলে ইমরান আলী (৫০), একই উপজেলার জয়রামপুর গ্রামের মো. রাব্বানের ছেলে রাজু আহম্মেদ (২৮), একই গ্রামের মৃত সেকেন প্রামানিকের ছেলে শাহাবুল ইসলাম (৩০), গাছের দিয়ার (টলটলিপাড়া) নাসির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ধানগড়া জগাইর মোড় গ্রামের নূর ইসলামের ছেলে নয়ন শেখ (২৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা ভোমরা বন্দর থেকে আসা ৪০৫ বস্তা গো-খাদ্য বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ পৌর এলাকার কাজিপুর মোড় এলাকায় পৌঁছে গত ১৮ মে রাতে। রাস্তার পাশে ট্রাকটি রেখে চালক-হেলপার ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় গত বুধবার (১৯ মে) ভোররাত দেড়টার দিকে ছিনতাইকারীরা হঠাৎ ট্রাকের উপর উঠে চালক-হেলপারকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ট্রাক থেকে নামিয়ে দেয়। এক পর্যায়ে তাদের সিরাজগঞ্জ সার্কিট হাউজের পেছনে মারপিট করে ছেড়ে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

পরে বুধবার ভোরে চালক ও হেলপার বিষয়টি থানায় এসে জানায় এবং এ বিষয়ে ট্রাকের মালিক আব্দুল মালেকে খন্দকারের সাথে যোগাযোগ করলে ওইদিনই থানায় এসে মামলা করেন তিনি। মামলার পর ঘটনাস্থল পরিদর্শণ শেষে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়।

এরপর বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার (২০ মে) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেয়া তথ্যের আসামী শাহাবুল ইসলামের বাড়ি থেকে ৮৭ ও রোকনুজ্জামানে বাড়ি থেকে ২৩৫ মোট ৩৪২ বস্তা গো-খাদ্য উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা