সারাদেশ

ঝালকাঠিতে সরকারের ধান ক্রয় চলছে

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি: ঝালকাঠি জেলার ৪ টি উপজেলা থেকে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান থেকে এ বছর ১৪০২ মেট্রিক টন চাল ও ১০২২ মেট্রিক টন ধান সংগ্রহ করছে সরকার। ইতিমধ্যেই চাল সংগ্রহের জন্য ৪ টি মিলের সাথে চুক্তি করেছে খাদ্য বিভাগ। কৃষকদের কাছ থেকে খাদ্য বিভাগ ১০২২ মেট্রিক টন ধান ক্রয় সংগ্রহ অভিযানে ৩০০ মেট্রিক টন ধান বুধবার পর্যন্ত ক্রয় করেছে।

ঝালকাঠি সদর উপজেলা থেকে ৪০ মেট্রিক টন, নলছিটি উপজেলা থেকে ১৩৮০ মেট্রিক টন ও কাঠালিয়া উপজেলা থেকে ২২ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।

খাদ্য বিভাগ নলছিটির সুগন্ধা অটো-রাইস মিলস এবং ঝালকাঠির হাসকিং চাল মিল আমিন ট্রেডার্স ও সাব্বির মিল এবং কাঠালিয়ার আমুয়ার খন্দকার চাল মিল থেকে চাল সংগ্রহ করছে। ঝালকাঠির খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে এই মিল গুলো থেকে সরকারিভাবে ক্রয় করা চাল খাদ্য গুদামে আসতে শুরু করবে। ধান ক্রয় চলছে বলেও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা