সারাদেশ

চট্টগ্রামে ফুরিয়ে আসছে করোনার টিকা, বাড়ছে অস্থিরতা

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামে ফুরিয়ে আসছে বরাদ্দকৃত করোনার টিকা। অগ্রাধিকার ভিত্তিতে যৎ সামান্য লোক করোনার টিকা পাচ্ছে এখন। সোমবার (১৭ মে) থেকে মূলত বেশিরভাগ টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ রাখা হয়েছে।

ফলে প্রথম ডোজ নেওয়া চট্টগ্রামের এক লাখেরও বেশি লোক করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় ডোজের টিকা দিতে না পেরে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আমাদের হাতে এখনো কিছু টিকা আছে। সেগুলো যাঁদের প্রথম ডোজ গ্রহণের তিন মাস হয়ে যাচ্ছে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। আপাতত টিকার স্টক শেষ। সব মিলিয়ে লাখ খানেক লোক দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন না। এ নিয়ে টিকা গ্রহণকারীদের মাঝে অস্থিরতা বাড়লেও কিছুই করার নেই। পরবর্তীতে টিকা আসলেই উনাদের দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তখন তিন মাস পার হয়ে গেলেও টিকা আসার সঙ্গে সঙ্গে বাকিদের দেওয়া হবে।

টিকা গ্রহীতাদের ভাষ্য, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ না করা পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে প্রথম ডোজ টিকা গ্রহণ করেও নিজেদের নিরাপদ মনে করতে পারছি না। ফলে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে চরম উদগ্রীব টিকা গ্রহণকারীরা। পরবর্তী টিকা যদি তিন মাসেও না পায় তাহলে কি হবে। এ নিয়ে অস্থিরতা বাড়ছে সবার মাঝে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ১৭ মে পর্যন্ত চট্টগ্রামে ৩ লাখ ৩২ হাজার ৫৫৪ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তাদের মধ্যে নগরে ১ লাখ ৭৭ হাজার ৮৭২ জন এবং উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৬৮২ জন। অবশিষ্ট সামান্য পরিমাণ টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে।

এরপরও প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ টিকার দ্বিতীয় ডোজ এই যাত্রায় পাচ্ছেন না। তাদেরকে অপেক্ষা করতে হবে নতুন টিকা আসা পর্যন্ত। চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে নগরের ২ লাখ ৫৩ হাজার ২৫৩ জন এবং ২ লাখ ৫০৭ জন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি দেশে টিকাদান কর্মসূচি চালু করা হয়েছিল। চুক্তি অনুযায়ী সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও তারা দুই দফায় বাংলাদেশকে ৭০ লাখ টিকা দিয়েছে। এ বাইরে ভারত সরকার ৩৩ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়।

এরই মধ্যে প্রায় ৫৮ লাখ ২০ হাজারের মতো মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে। আর দুটি ডোজই নিয়েছেন সাড়ে ৩৬ লাখের মতো মানুষ। অবশিষ্ট টিকাগুলো দেওয়ার পরও সারাদেশে এ দফায় দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন না এমন মানুষের সংখ্যা প্রায় ১৫ লাখ।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা