সারাদেশ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্তদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি‌, বান্দরবান: বান্দরবা‌নে সেনা রিজিয়নের পক্ষ থেকে তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৮ মে) ৩ টার সময় চট্টগ্রাম এ‌রিয়া কমান্ডার ও ২৪পদা‌তিক ডি‌ভিশ‌নের জিওসির এর নি‌র্দেশনায় রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ৭০ প‌রিবারের মা‌ঝে সহায়তা প্রদান করেন বান্দরবান রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক।

সেনাবা‌হিনী জানায়, অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়াও প্র‌তি প‌রিবা‌রের মা‌ঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং লবণ প্রদান করা হয়। এছাড়াও ৭০টি পরিবারের মাঝে ৩শ ত্রিশ প্যাকেট ক‌রে সকাল ও দুপু‌রের রান্না করা খাবার সরবরাহ করা হয়।

‌রি‌জিয়ন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। ভ‌বিষ্য‌তেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

উ‌ল্লেখ্য, রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াইহ্লা প্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এ‌তে ৭০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। বর্তমা‌নে ৭০টি পরিবার তাদের শেষ আশ্রয়স্থল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা