সারাদেশ

হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ফারুক মিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্যাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিরাজুল ইসলাম।

মঙ্গলবার সকালে ফারুক মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান তিনি। নিহত ফারুক মিয়া ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মে) গভীর রাতে ধাপেরহাটের বৌবাজার নামকস্থানে একদল দুর্বৃত্ত ফারুকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে ফারুককে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে ফারুক মারা যায়।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (সি) মাসুদ রানা বলেন, নিতহ ফারুকের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা