সারাদেশ

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ মে) থেকে দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের স্থলবন্দরে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে সোমবার থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রড, পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়।

আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা