সারাদেশ

তিন বন্ধুর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ শেষে নড়াইলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সাথে ৩ জনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজ শেষে নড়াইল পৌর কবস্থানে তাদের দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মে) সন্ধ্যার দিকে নড়াইল-ভাটিয়াপাড়া-মাওয়া সড়কের ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলে দুই বন্ধু এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতরা হলো নড়াইল শহরের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল জমাদ্দারের ছেলে তুর্য (২২), মহিষখোলার বাসিন্দা গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর রহিম (২২) ও আলাদপুর এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে সান (২৩)।

উল্লেখ্য, নিহতরাসহ কয়েকজন বন্ধু মিলে সোমবার দুপুরের দিকে মোটরসাইকেল যোগে পদ্মা সেতু দেখতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাওয়া-ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের নগরকান্দা জয়বাংলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাসের সাথে নিহতদের মোটর সাইকেলটির সাথে ধাক্কা লাগে। এসময় তুর্য ও রাউফুর রহিম ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত সানকে উদ্ধার করে প্রথমে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। গোপালগঞ্জ এলাকায় পৌঁছালে এ্যাম্বুলেন্সের মধ্যে সান মারা যান। রাতেই তাদের মরদেহ নড়াইলে আনা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা