সারাদেশ

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করলেন আকলিমা

নিজস্ব প্রতিনিধি জামালপুর: শারীরিক প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী আকলিমা আক্তারকে চাকরি দিলেন পৌর মেয়র ছানোয়া হোসেন ছানু।

সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন আকলিমা। হামাগুড়ি দিয়ে পথ মাড়িয়ে কলেজের সিঁড়ি ভেঙ্গে কলেজে প্রতিদিন যাতায়াত করতেন তিনি। দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতেন হামাগুড়ি দিয়েই। শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি জীবন যুদ্ধ জয়ী আকলিমাকে।

সোমবার (১৭ মে) দুপুরে হামাগুড়ি দিয়ে পৌর ভবনের সিঁড়ি ভেঙ্গে দ্বিতীয় তলায় পৌর মেয়রের কার্যালয়ে প্রবেশ করেন। পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানোয়ার সামনে উপস্থিত হলে বলেন, মেয়র মহোদয় আমার নাম আকলিমা আক্তার। আমি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স পাস করেছি। ভাল রেজাল্টও করেছি। নিয়েছি কম্পিউটার প্রশিক্ষণ। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন। হামাগুড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দিবেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই। শারীরিক প্রতিবন্ধিত্বকে জয় করে উচ্চশিক্ষা লাভ করেও বেকার মেধাবী আকলিমা আক্তার এভাবেই জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর কাছে আকুতি জানায় চাকরির জন্য।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু মানবতার টানে এগিয়ে আসেন। আকলিমার কথা শুনে জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন ও যোগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

চাকরি পেয়ে শারীরিক প্রতিবন্ধী আকলিমা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কান্না জড়িত কন্ঠে আকলিমা বলেন, এতোদিন একটা চাকরির জন্য অনেকের কাছে গিয়েছি। সংবাদের শিরোনাম হয়েছি। তবুও কেউ একটা চাকরির ব্যবস্থা করেনি। জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আমার কথা শুনেই আমাকে চাকরির ব্যবস্থা করে দিলেন। আমি এখন আর আমার পরিবারের বোঝা নই।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই মেয়র হয়েছি। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ। করোনাকালীন এ দুর্যোগ থেকে তাদেরকেও বাঁচাতে হবে। প্রতিবন্ধীদের সহানুভুতিশীল মানসিকতা নিয়ে দেখার জন্য সকলের প্রতি আহ্বানও জানান মেয়র।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা