সারাদেশ

কলেজ ছাত্রী গ্রেফতার ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে ফয়সাল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭মে) ভোর রাতে সদর উপজেলার নরুন্দির ইউনিয়নের শ্রীচন্দ্র বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সাল মিয়া শ্রীচন্দ্র বাড়ি গ্রামের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। সে পেশায় অটোরিকশা চালক।

শনিবার (১৫ মে) রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে নরুন্দির মহিশুড়া গ্রামে নির্জন একটি মাছের খামারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজহারে অভিযোগ করেছে ওই কলেজ ছাত্রী।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান মোবাইলফোনে বলেন, ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, সোমবার দুপুরে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী বাদি হয়ে ফয়সাল মিয়াসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। ফয়সালকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা