সারাদেশ

বাঘাইছড়িতে চান্দের গাড়ি উল্টে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে চান্দের গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে। সোমবার (১৭ মে) সকালে দিঘীনালা-বাঘাইছড়ি সড়কের দুইটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতের নাম মোফাজ্জল হোসেন (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের মধ্যে ২ জন তামাক চাষি বলে জানা গেছে। তারা সবাই বাঘাইছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা