সারাদেশ

পাটুরিয়া ঘাটে যাত্রী দূর্ভোগ

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষ। দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ি ও কর্মমুখী যাত্রীদের চাপ থাকলেও ফেরিতে নদী পাড় হয়ে পাটুরিয়া ঘাটে এসে পড়েছে বিপাকে। কেউবা মটর সাইকেলে, কেউ সিএনজি, কেউবা পিকাপে চড়ে বাড়তি ভাড়া গুনে বাধ্য হয়ে গন্তব্য স্থানে রওনা হচ্ছে।

সোমবার (১৭ মে) দুপুরে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাটে। মটর সাইকেল, সিএনজি, পিকআপ পর্যাপ্ত না থাকায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা।

ফেরিতে যাত্রী পারাপারের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে। আর ঘাট পার হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে উঠার চেষ্টা করছেন ঢাকামুখী মানুষ।

বিআইডব্লিউটিসি এর ব্যবস্থাপক, আব্দুস সালাম জানান, পাটুরিয়া ঘাটে ১৬ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। ফেরিঘাটে যাত্রীদের চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পারাপারের ক্ষেত্রে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা