সারাদেশ

সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা! 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সান নিউজসহ বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা খাতুন (৩৯)। তিনি বেলকুচি উপজেলার গাড়ামাসী জাকাতপাড়া গ্রামের তাঁত শ্রমিক মহির উদ্দিনের স্ত্রী।

গত (১০ মে) বিভিন্ন সংবাদ পত্রে ‘বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না জাহানারা খাতুন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের। তার পক্ষ থেকে বেলকুচি উপজেলা আ'লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রোববার ১৬ মে জাহানারার বাড়িতে এসে অপারেশনের জন্য ২৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল সরকার, দলের নেতা সেহাগ হোসেনসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাহানারা সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা