সারাদেশ

না.গঞ্জে বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুরে বিদ্যুতের তিন হাজার ভোল্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকে শহর।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে সাবস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে ডিপিডিসির টিম এসে মেরামতের কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাতে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত জানা যায়নি।

কিল্লারপুল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা মোহাম্মদ সবুর খান জানান, ঢাকার টিম কাজ করছে। সাবস্টেশনের অধীনে থাকা এলাকাগুলোতে দেড় ঘণ্টা কাজের জন্য বিদ্যুৎ বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা