সারাদেশ

 আলফাডাঙ্গায় গ্রেফতার সেই ধর্ষক সুমন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সপ্তম শ্রেণীর এক কিশোরী কে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মো. সুমন মোল্লাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ মে) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বেজিডাঙ্গা সেতুর উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. সুমন মোল্লা একজন কৃষক। তিনি আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই ছেলের বাবা।

ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে সুমন মোল্লাকে গ্রেফতারের খবর জানানো হয়। গতকাল বেলা ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

সংবাদ সম্মেলনে জামাল পাশা বলেন, গত ৩০ এপ্রিল দুপুর দেড়টার দিকে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের একটি গ্রামের জনৈক রফিক মেম্বারের পুকুরে গোসল করতে যায় ওই কিশোরী। গোসল করে ফেরার পথে আসামি সুমন মোল্লা পিছন থেকে এসে ওই কিশোরীর মুখে গামছা চেপে ধরে আমির মিয়ার উঁচু ঘাস ক্ষেতে ফেলে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই কিশোরীকে ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী বাড়িতে অবস্থান করছেন। এছাড়া ওই কিশোরী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় ১ মে ছাত্রীর মামা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মো. সুমন মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ মামলার আসামি একজন বিধায় সুমনকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে যদি তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা