সারাদেশ

গাইবান্ধায় পিকআপ ভর্তি পলিথিন জব্দ, আটক ২

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় পিকআপ ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী-ইসলামপুর রাস্তার ল্যাম্প পোষ্টের সামনে থেকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- গোবিন্দগঞ্জ পৌর শহরের খলশী গ্রামের আবু মুসা (৩৮) ও বেলাল হোসেন (২৪)।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আজিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনের মূল্য আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯৫ সালে প্রণীত পরিবেশ সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা