সারাদেশ

ঈদের পর খুবির একাডেমিক কার্যক্রম নিয়ে নির্দেশনা জারি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুবির একাডেমিক কার্যক্রম নিয়ে অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একাডেমিক পরিস্থিতি নিয়ে অনলাইনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সুপারিশের আলোকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে ইতোপূর্বের মতবিনিময়ে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। সভায় ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে পরিস্থিতি বিবেচনা করে যতদ্রুত সম্ভব অনলাইনে একাডেমিক কার্যক্রম সচল রাখার উপর গুরুত্বারোপ করা। হয় এছাড়া অনলাইনে থিসিস ডিফেন্স সম্পন্ন করাসহ সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট চূড়ান্ত পর্বের কোর্স ও পরীক্ষা সম্পন্ন করার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ২০২০ সালের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের আগে রিভিউ ক্লাস এবং দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন ও রিভিউ ক্লাস নিয়েও আলোচনা করা হয়। সভায় বিশেষ করে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা যতদ্রুত সম্ভব গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে যতসম্ভব শীঘ্রই এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হবে বলে আশা করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক অংশ নেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা