সারাদেশ

ভারতফেরত ১৪০ জন কোয়ারেন্টাইনে 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৪০ জনকে সাতক্ষীরা শহরের তিনটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (৫ মে) সন্ধ্যায় দেশে আসাদের মধ্যে ৫০ জনের একটি দলকে আবাসিক হোটেল উত্তরা ও বাকিদের টাইগার প্লাস এবং হোটেল আল কাশেমে রাখা হয়েছে।

শুক্রবার (৭ মে) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। অনেকে অর্থকষ্টে আছেন বলে জানিয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া এ সকল বাংলাদেশিরা।

কোয়ারেন্টাইনে থাকা অনেকে জানান, আবাসিক হোটেলে থাকা ও খাওয়ার খরচ নিজেদের বহন করতে হচ্ছে। তাদের অধিকাংশ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। এখন তাদের কাছে টাকা নেই। তাদের দাবি, তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে সেখানে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক।

এদিকে, ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সেই দেশ থেকে ফিরিয়ে আনাদের সাতক্ষীরাশহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, এই ১৪০ জন বিশেষ পাস নিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে বন্ড দিয়ে এসেছেন তারা এখানে কীভাবে থাকবেন। প্রশাসন যেখানে তাদের থাকার ব্যবস্থা করবে, সেখানেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তারা নিজ খরচে থাকবেন। তারা সেভাবেই সেখানে বন্ড দিয়ে এসেছেন।

জেলা প্রশাসক আরও জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের বেনাপোল থেকে সাতক্ষীরায় আনা হয়েছে। বেনাপোল ও যশোরে এক হাজারের মতো ভারতফেরত বাংলাদেশি কোয়ারেন্টিনে রয়েছেন। বাকিদের সাতক্ষীরাসহ আশপাশের জেলায় পাঠানো হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, এখানে যারা রয়েছেনে, তাদের সুব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও অন্যান্য আইনশৃংখলা বাহিনীও সেখানে নিয়োগ করা হয়েছে। তারা যাতে বাইরে না আসতে পারে সেটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা