সারাদেশ

হেফাজত তাণ্ডবের উস্কানিদাতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়াজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক নারকীয় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) ও আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতের পাশাপাশি ইয়াকুব বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম’র ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

তাকে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। ইয়াকুব ওসমানী জেলার কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার মৃত আবু ইউসুফের ছেলে।

ইয়াকুবকে এবং আরও ৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন এ নিয়ে আলাপকালে জানান, গত ২৬ থেকে ২৮ মার্চ অবধি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের প্রতিটি ঘটনায় ইয়াকুব অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে। এমনকি নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বয়ে যাওয়া নারকীয় তাণ্ডবেও সম্মুখভাগে থেকে উস্কানি দিয়েছে সে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৬, ২৭ এবং ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের জেরে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের অভিযান চালানোর খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় তারা পৌরশহরের বিভিন্ন এলাকায় অবস্থিত সরকারি-বেসরকারি ৩৮টি প্রতিষ্ঠানে নারকীয় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা