সারাদেশ

ওয়ান শুটার গানসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে র্যাব অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ মো. মমিনুর ইসলাম সাধন (৩৮) নামে এক যুবককে আটক করেছে।

ওই যুবক উপজেলার গুঠাইল বাজার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিদেশি অস্ত্রের ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার (৬ মে) রাত ৯টার দিকে উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার সংলগ্ন গিলাবাড়ী উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এম.এম. সবুজ রানা।

তিনি আরও জানান, গোপনে খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি বিদেশি সক্রিয় ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী মমিনুর ইসলাম সাধনকে আটক করা হয়।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে ইসলামপুরের বিভিন্ন এলাকায় বিদেশি অস্ত্রের ব্যবসা করে আসছিলেন।

এ বিষয়ে ইসলামপুর থানায় একটি মামলা করেছে র‍্যাব।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা