সারাদেশ

বাঘাইহাটে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও বাঘাইহাট সেনা জোনের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও বাঘাইহাট সেনা জোনের বাঘাইহাট এলাকায় শতাধিক পরিবারের মধ্যে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীতে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী ও করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক প্রদান করা হয় এতে। এছাড়াও সেনা সদস্যরা দুইটিলা ও করেঙ্গাতলী এর দূর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনসাধারণের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের জন্য সেনাবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং করোনার শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনায় দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা