সারাদেশ

বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ 

শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার বেগম জরিনা কলেজ এলাকায় রাস্তার পাশে বাজারের ব্যাগে থেকে চার মাস বয়সী এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে মানিকগঞ্জ সিংগাইর সড়কের পাশ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানা উপ-পরিদর্শক শাহ জামান জানান, স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে নবজাতকের মরদেহের বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মাস বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, কে বা কারা মরদেহটি বাজারের ব্যাগে করে ফেলে রেখে গেছে বিষয়টি জানার চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা