সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার(০৬ মে) সকালে আখাউড়া পৌরশহরসহ উপজেলার ৫টি ইউপির ১ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই তেল এক লিটার ও এক কেজি পেঁয়াজ।

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, নাছরিন সফিক আলেয়া, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, জালাল হোসেন, কামাল ভূইয়া, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা