সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট গাড়ি ও যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটজুড়ে ছোট গাড়ি ও যাত্রীদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও তোয়াক্কা করছে না কেউ। গাদাগাদি করে গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করছে যাত্রীরা। এসময় ঘাটে ছোট গাড়ির চাপও বৃদ্ধি পেয়েছে।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘবিরতির পর শুরু হয়েছে স্থানীয় যাত্রীবাহী পরিবহনগুলোর চলাচল। ঘরমুখি হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় গণপরিবহন থাকলেও ছোট গাড়ির চাপ বেশি রয়েছে। এসময় ভাড়ায় চলাচল করছে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটো এবং মোটরসাইকেল। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘরমুখি যাত্রীরা নদী পার হচ্ছেন ফেরিতেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দিনে ৬টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করে। রাতে চলাচল করে ছোট বড় ১৫টি ফেরি।

এরইমাঝে গত ২৪ ঘণ্টায় ১১শ পণ্যবাহী ট্রাক ও ১৫শ ছোট গাড়ি নদী পার হয়েছে বলেও জানায় দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা