সারাদেশ

‘সরকারের ফান্ডে পর্যাপ্ত ত্রাণ মওজুদ আছে’

নিজস্ব প্র‌তি‌নি‌ধি,বান্দরবান: করোনা মহামারীতে কেউ না খেয়ে থাকবে না। সরকারের ফান্ডে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মওজুদ আছে বলে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (০৫ মে) সকালে বান্দরবান পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ত্রাণ বা আর্থিক সাহায্য বিতরণে সমন্বয়ের দরকার। সমন্বয়হীনতার কারণে ঘুরে ফিরে একি ব্যক্তি সহযোগীতা পাচ্ছে। এতে বঞ্চিত হচ্ছে অনেকে। তিনি মেয়র-কাউন্সিলরদের সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।

এরপর বান্দরবানে কোভিড-১৯ প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন এমপি।

পৌরসভা সূত্র জানায়, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে পাচঁ হাজার ২১ জনকে জনপ্রতি ৫শ টাকা করে এবং চার হাজার ৬২১ জন'কে ভিজিএফ কার্ডে জনপ্রতি ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর ইউএনও তৌসিফ আহমেদ, প্যানেল মেয়র সৌরভ দাস শেখর ও প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা