সারাদেশ

মহাসড়কে ছিনতাই চেষ্টাকালে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর আল নূর কারখানার সামনে থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা ও নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।

বুধবার (৫ মে) সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কাঁচপুর পুরানবাজার এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. হৃদয় হোসেন (২২), আড়াইহাজার থানার বাড়ৈপাড়া এলাকার মৃত হক সাহেবের ছেলে ইউনুছ মাহমুদ বিজয় (২৬) ও কাঁচপুর কতুবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫)।

গ্রেফতারে নেতৃত্ব দেওয়া সোনারগাঁ থানার এএসআই আলমগীর হোসেন জানান, আল নূর কারখানার সামনে ৮-১০ জনের একটি দল রাত দেড়টার দিকে মহাসড়কের চলাচলরত বিভিন্ন অটোরিকশা ও সিএনজিতে যাত্রীদের ভয় দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় এ তিনজকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেফতার ৩ জনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা