সারাদেশ

স্পিডবোট দুর্ঘটনা স্থলে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে স্পিডবোট দুর্ঘটনায় জেলা প্রশাসন গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (৫ মে) শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে তদন্তদল ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোষ্টগার্ড নারায়নগঞ্জের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আসমাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তদন্তদলের প্রধান আজহারুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় বারের মতো আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে বুঝতে পেরেছি স্পিডবোটটি প্রচণ্ড বেগে এসে বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। নিহতদের প্রত্যেকেরই মাথায় আঘাত লেগেছিল। সরাসরি প্রচণ্ড গতিতে সংঘর্ষ হলেই এটা সম্ভব।’

তিনি বলেন, ‘এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে কাজ করছি। পাশাপাশি এমন নৌ-দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য চালকদের লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ করবো।’

উল্লেখ্য, ৩ মে (সোমবার) ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা