সারাদেশ

বিদেশ ফেরতরা নিজ জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন

সান নিউজ ডেস্ক:

ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর চেন্নাইয়ে আটকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে প্রথম ধাপে সোমবার দেশে ফিরেছেন ১৬৪ জন।

সরকারের উদ্যোগ ও সহযোগিতায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন প্রথম ধাপে তাদের ফেরত পাঠিয়েছে।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকা পড়া অনেকেই আগামী কয়েক দিনে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরতে পারবেন।

বিদেশ থেকে যারা ফিরেছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিজ জেলায় নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার এ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকিন হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য প্রবাসীদের সংখ্যা অধিক হওয়ায় তাদের ঢাকা মহানগর ও আশেপাশের জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে স্থান সঙ্কুলান না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ অবস্থায় নতুন আসা প্রবাসীদের তাদের স্থায়ী ঠিকানার স্ব-স্ব জেলা প্রশাসকদের তার জেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক এক নির্দেশনায় স্থলবন্দর দিয়ে আসা বিদেশ ফেরত বাংলাদেশী বা প্রবাসীদের বন্দর সংলগ্ন জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার স্থলবন্দরের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়েছে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা