সারাদেশ

করোনার আলপনা এঁকে পুলিশের ব্যতিক্রমী সচেতনতা

ফরিদপুর প্রতিনিধি:

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করোনা সম্বলিত সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

পরদিনও (২০ এপ্রিল) সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি রাশেদুল ইসলামকে তুলি হাতে বিভিন্ন স্থানে এমন আলপনা আঁকতে দেখা যায় ।

এ বিষয়ে ফরিদপুরের এসপি আলিমুজ্জামান বলেন, 'মানুষের মাঝে করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ। এতে মানুষ আরো সচেতন হবেন। করোনা আক্রান্ত হলে শুধু একজন নয়, পুরো পরিবারের সদস্যরাই ঝুঁকিতে থাকেন।'

তিনি বলেন, 'সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আমরা সরকারের বাইরে না। যাতে মানুষ সরকারের নির্দেশ মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ হয়, সেজন্য গুরুত্বপূর্ণ সড়কে এভাবে করোনাভাইরাস সম্বলিত আলপনা এঁকে জনগণকে সচেতন করছি।

ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, 'প্রথম দিনে শহরের থানার মোড়, জনতা ব্যাংকের মোড়, ভাঙা রাস্তার মোড় ও এসপির কার্যালয়ে এ আলপনা আঁকা হয়েছে। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এভাবে আলপনা আঁকা হবে।'

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু থেকেই মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে ফরিদপুরের পুলিশ।

জনসচেতনতার লক্ষ্যে তারা প্রচারপত্র ছাড়াও মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। অনেক অসহায় পরিবারের বাড়িতে প্রয়োজনে খাবারও পৌঁছে দিচ্ছেন তারা ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা