সারাদেশ

ত্রাণে অনিয়মের অভিযোগে তিন চেয়ারম্যান ও ৯ সদস্য বরখাস্ত

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রম ঠেকাতে লাকডাউন করা হয়েছে দেশের অধিকাংশ জেলা। বন্ধ রয়েছে অফিস, আদালত ও কল-কারখানা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। এমন অবস্থায় বেকার কয়ে পড়েছে লাখ লাখ মানুষ। অসহায় হতদরিদ্রদের সহায়তায় ত্রাণ বিরতরণ করছেন সরকার। যাতে কেই অনাহারে না থাকে। সেই ত্রাণ ও ভিজিডির চাল চুরির হিড়ির পড়েছে দেশের বিভিন্ন স্থানে। ধরা পড়ছে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সরকার দলীয় নেতা-কর্মীরা।

এই মহামারীর মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও তিন চেয়ারম্যানসহ ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) তাদের বরখাস্তের পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ৮ জন চেয়ারম্যান এবং ১৬ জন মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হলো।

আজকের বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখদুম কবীর তন্ময়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ এবং নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার।

এছাড়া বরখাস্তকৃত মেম্বাররা হলেন- নাটোরের অর্জুনপুর-বড়মহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা,ভোলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারী, বরিশালের কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান; সিরাজগঞ্জের খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম ও বাগবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো.আল-আমিন চৌধুরী, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুন এবং নড়াইলের জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রনি বেগম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা