সারাদেশ

রেলকর্মীদের বেতন নিয়ে ঢাকা থেকে সিলেট গেল ট্রেন!

সিলেট প্রতিনিধি:

করোনা পরিস্থিতির এই সময়ে ট্রেন চলাচল বন্ধের মধ্যেই ঢাকা থেকে সিলেটে গেছে যাত্রীবাহী একটি আন্তনগর ট্রেন।

১৮ এপ্রিল শনিবার বিকেলে ৭০/৮০ জন যাত্রী নিয়ে এই ট্রেন সিলেট পৌঁছায়।

এ ব্যাপারে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, রেলকর্মীদের বেতন নিয়ে রেলের কয়েকজন কর্মকর্তা ট্রেনটিতে করে সিলেট যান। কোনো যাত্রী পরিবহন করা হয়নি।

তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনেক যাত্রীও নিয়ে আসা হয়েছে ট্রেনে করে।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি বগি নিয়ে একটি ট্রেন শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে এসে পৌছে। ট্রেনটি থেকে অনেক যাত্রী নেমে দ্রুত স্টেশন ছেড়ে বেরিয়ে যান।

এদিকে, সিলেটে ট্রেন আসার খবরে প্রশাসনেও তোলপাড় শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)। তিনি বলেন, রেলওয়ের সংশ্লিস্টরা আমাকে বলেছেন রেলের কর্মচারীদের বেতন নিয়ে কয়েকজন কর্মকর্তা সিলেট এসেছেন। তাদের হিসেবেই চালকসহ মোট ২৩ জন এই ট্রেনে করে সিলেট আসার কথা। কিন্তু আমি রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখেছি ৫৪ মোট জন এসেছেন।

তবে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান যাত্রী পরিবহনের কথা অস্বীকার করে বলেন, আমাদের ৫ জন লোক বেতন নিয়ে আসার কথা থাকলেও ওই ট্রেন প্রতিটি স্টেশনে থেমে থেমে বেতন পৌঁছে দিয়ে এসেছে।

তবে পরে জানতে পারলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনসহ ২৪ জন সিলেটে এসে পৌঁছেছেন। অন্য কোনো লোকজন ট্রেনে আসেননি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা