সারাদেশ

চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় আবেদীন (৩৬) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন আহত হয়েছেন।

রোববার (২ মে) রাত ৯টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত নুরুন্নবীর ছেলে।

আহত আলী আকবর (৩৮) একই ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার একই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ১০-১৫ জন বোরকা পরিধান করে সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের ওপর। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

এ সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরকেও গুলি করা হয়। এ সময় রিফাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

চমেকে রাত ১১টার দিকে জয়নাল আবেদীন মারা যান।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা