সারাদেশ

আসামি গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে সন্ত্রাসী মোঃ ফারুক শেখ, আমীন শেখ গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ১১টায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা এ কর্মসূচি পালন করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী ফারুক গংর অর্তকিত ভাবে ইদ্রিস খা-কে ট্রাকের চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। ইদ্রিসের চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসী গ্রুপটি ক্ষিপ্ত হয়ে ইদ্রিসের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং ইদ্রিস খাসহ ৭/৮ জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে ইদ্রিস খাসহ আহতদের নগরকান্দা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতদের মধ্যে এক জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ২৬জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা করা হয়। যার নম্বর ২২, তারিখ ২৫/০৪/২০২১। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এখন তারা নিরাপত্তাহীনতা ভুগছে।

ইদ্রিস খা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজ আসামিদেরে গ্রেফতার না করে বরং তাদেরই হয়রানি করছে। একদিন পরপর আমাদের বাড়িতে এসে আমাদেরই হয়রানি করছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উপরের নির্দেশ আছে আপনাদেরকে কোনো বক্তব্য দেওয়া যাবে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা