সারাদেশ

নওগাঁয় গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,নওগাঁ: নওগাঁয় এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহত ব্যক্তির নাম অরুণ সাহানা (৫৪) বলে জানা যায়। রোববার (২ মে) সকাল ১০টায় সদর উপজেলার হাসাইগাড়ি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুণ উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের মৃত রুপচানের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধান কাটার মৌসুমে গত ৫-৬ বছর থেকে অরুণ সাহানা তার গ্রামের পাশে হাসাইগাড়ি মাঠের খলিয়ানে (গ্রামের উঠান) পাহাদার হিসেবে থাকতেন। এ বছরও তিনি পাহাদার হিসেবে ছিলেন সেখানে। রাতের কোনো একসময় তাকে জবাই করে হত্যা করা হয়। সকালে গ্রামের লোকজন দেখে থানায় সংবাদ দেয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা