সারাদেশ

 মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহীতে তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, আইয়ুব খান (১৭) ও বিবি খতিজা (৩৫) চরকলমী গ্রামের গ্রামের জাবেদ হোসেনের ছেলে ও স্ত্রী। শনিবার (১ মে) দুপুরে চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের শাহাদাত নগরের স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদ এ নির্যাতন করেন বলে অভিযোগ উঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, রোববার (২ মে) তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে তাদের বর্গাচাষকৃত জমিতে ধান খাওয়ায় জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও তার লোকজন আইয়ুব খানকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে একইদিন রাতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কোনো মানুষ এমনভাবে নির্যাতন করতে পারে না। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি ভুক্তভোগী পরিবারকে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা