সারাদেশ

নড়াইলে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: করোনা মহামারিকালে নড়াইলে অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছে জেলা যুবলীগ। বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন যুবলীগের কর্মীরা।

শনিবার সদর উপজেলা দত্তপাড়া কৈয়ের বিলে কৃষক আব্দুল হান্নানের ধান কেটে দেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউছুল আজম মাসুমের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী প্রখর রোদের মধ্যে ধান কেটে দেন।

ধান কাটাকালে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান গুলু, নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান, জেলা যুবলীগ নেতা রিপন মোল্যা, পৌর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মিরাজ, রাজীব শেখ, জহির আলম, সুজন শেখসহ জেলা, থানা, পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউছুল আজম মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশে করোনাকালে আমরা অসহায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাড়িয়েছি। ধানকাটা কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

শ্রমিক সংকটের এই মুহূর্তে ধান কেটে দেয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা