সারাদেশ

সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের ত্রাস ও ডজন মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়। সেই সঙ্গে তার তিন সহযোগীকেও আটক করা হয়েছে।

শনিবার (১ মে) ভোরে জেলা ডিবি পুলিশ , সদর থানা ও শহর পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়াতলীস্থ শ্বশুরবাড়ি থেকে তাকে আটক হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি এ তথ্য জানান।

তিনি আরো জানান, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে। আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার বাজার ও সমিতি বাজার এলাকায় মাটিয়ারতলীতে সাদ্দাম বাহিনীর রাজত্ব ছিল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা