সারাদেশ

 ছিনতাইকালে চিনে ফেলায় চালককে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশা ছিনতাই করার সময় চিনে ফেলার কারণে জুয়েল কাজী (১৭) নামের অটোরিকশা চালককে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ২ জনকে আটক করেছেন পুলিশ।

শনিবার (১ মে) সকালে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত জুয়েল উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামের আদিল হক কাজীর ছেলে। আটককৃতরা হলেন, হানজেলা (২১) ও শাফায়েত (২৮) ।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালকের পরিবার থেকে তার নিখোঁজ হওয়ার সংবাদ আমাদের দেয়া হয়। এরপর পুলিশ তদন্তে নামে। তদন্তে তন্তর এলাকা থেকে হানজেলা নামের একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শাফায়েত নামের আরেক যুবকের কাছ থেকে জুয়েল কাজীর অটোরিকশাটি উদ্ধার করে শাফায়েতকেও আটক করা হয়। আটক হানজেলা ও শাফায়েতের দেয়া তথ্যের ভিত্তিতে আখাউড়ার টানমান্দাইলের একটি পুকুর থেকে জুয়েল কাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন অটোরিকশা ছিনতাইকালে চিনে ফেলায় জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যায় হানজেলা জড়িত ছিল। অটোরিকশাটি শাফায়েতের কাছে নিয়ে লুকিয়ে রাখে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা