সারাদেশ

রাজনগরে সংঘর্ষ আহত ২০

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০এপ্রিল) দিবাগত রাত ১০ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বর্তমান চেয়ারম্যান সালেক মিয়ার ভাই জুনেদ মিয়ার (৪০) অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৩টায় বাজারে মাছ কিনতে যান মুন্সিবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া। এ সময় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার গ্রামের (নোয়াটিলা) বসর মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। বসর মিয়া কথাকাটাকাটির বিষয়টি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার কাছে এসে বলেন।

তখন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়া মাছ বাজারে গিয়ে বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়াকে গালিগালাজ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষের প্রস্ততি নেন।

রাত ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষ জড়ালে পুলিশ উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। পরে বাজারের সকল দোকান বন্ধ করে ব্যবসায়ী এবং ক্রেতাদের পুলিশ বিদায় করে দেয়। ১০টার দিকে ফের উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন এবং গুলি ছুড়েন।

স্থানীয়রা জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়ের নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যার জেরে এ ঘটনা ঘটেছে।

রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে সংঘর্ষে উভয় পক্ষের কতজন আহত হয়েছেন এখনও বলা যাচ্ছে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা