সারাদেশ

পানিতে ডুবে পানছড়িতে প্রাণ গেল ৩ শিশুর 

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানিতে ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্য হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে পানছড়ির ৪নং লতিবান ইউপির কারিগড়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান আব্রাহাম ত্রিপুরা (৫) খুমবারটি ত্রিপুরা (৮) তারা দুজন আপন ভাইবোন। প্রতিবেশী প্রাণটি ত্রিপুরা (৭) সে একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, পানিতে পড়ে ৩ শিশুর মারা গেছে। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

জানা যায়, বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে যায় তিন শিশু। এক পর্যায়ে পানিতে নামলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা