সারাদেশ

কৃষকের পাশে যুবলীগ নেতা বায়েজীদ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে হোসেন আহমেদ নামে এক কৃষকের ৮০ শতাংশ জমির আমন ধান কেটে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে ক্ষেত থেকে ধান কেটে হোসেনের ঘরে তুলে দেওয়া হয়।

ধান কাটায় অংশ নেন যুবলীগ নেতা আকবর হোসেন মৃধ্যা, হুমায়ন কবির, যুবলীগ নেতা শরীফ হোসেন, ফরহাদ পাটওয়ারী, কৃষক লীগ নেতা সোহাগ হোসেন, ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ও মঞ্জুর হোসেন সম্পদ গান্ধিসহ ১৬ নেতাকর্মী।

যুবলীগ সূত্র জানায়, টাকার অভাবে ধান কাটতে পারছিলেন না কৃষক হোসেন। এজন্য যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার কাছে টাকা ধার চাইতে আসেন। কিন্তু ধার না দিয়ে বায়েজীদ নেতাকর্মীদের নিয়ে ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এসময় হোসেনসহ দুইজন কৃষকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়াসহ সার্বিক সহযোগীতা করে আসছেন যুবলীগের নেতাকর্মীরা।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, "হোসেন আমার কাছে ধান কাটার শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য টাকা ধার চাইতে এসেছিল। কিন্তু ধার দেওয়া টাকা ফেরত দিতে গেলে তিনি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি নিজেই উদ্যোগ নিয়ে তার ধান কেটে ঘরে তুলে দিয়েছি।"


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা