সারাদেশ

বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক ৮

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে খালাতো বোনের বাসায় বেড়াতে এসে বোনের স্বামীর সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, নড়াইল জেলার মহেশখালী পুরাতন বাজার নিবাসী ওই গৃহবধূ গত ২৭ এপ্রিল তার খালাতো বোনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে বেড়াতে আসেন। কিন্তু গৃহবধূর খালাতো বোন এলিনা বেগম সেদিন তার জা আফরোজা বেগমের চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। খালাতো বোনের সাথে দেখা করার জন্য গৃহবধূ বিকেলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রাতে এলিনা বেগমের স্বামী কাওসার মোল্যার ছেলে মিন্টু মোল্যার সাথে বাড়ি ফেরার পথে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিকট পৌঁছলে মিন্টু ওই গৃহবধূকে ফুসলিয়ে এবং প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে মিন্টু মোল্যার সহযোগিতায় আগে থেকেই উপস্থিত তার সাত বন্ধু আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের কামরুল শেখের ছেলে শাহিন শেখ (২১), একই ইউনিয়নের বনচাকি চরপাড়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে জয়নাল আবেদীন (২৯), আ. কুদ্দুস মোল্যার ছেলে রাজু মোল্যা (২০), হেমায়েত হোসেনের ছেলে মো. মফিজুল মোল্যা (২১), চরশুকদেবনগরের আবু তালেব মোল্যার ছেলে রিফুল মোল্যা (৩৯), রামদেবনগর গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ওই গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে।

গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মিন্টু মোল্যার স্বীকারোক্তিতে বাকি সাত আসামিদের আটক করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মিন্টু মোল্যার সহযোগিতা উল্লেখপূর্বক বাকি সাত জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের বলেন, রাত সাড়ে ১১টায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৮ আসামিদের আটক করে। এ ঘটনায় থানায় আজ (বৃহস্পতিবার) একটি ধর্ষণ মামলা হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা