সারাদেশ

শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউনুচ শেখ (৫০)। তাকে পার্শ্ববর্তী উপজেলা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস শেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ১৭ এপ্রিল শিশুটির মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন।

মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানী থানার কালনাঘাট এলাকার একটি স'মিল থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া নিবাসী আট বছরের এক শিশুকে গত ১৬ এপ্রিল বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করার সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় পরেরদিন ওই শিশুটির মা বাদি হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ইউনুস শেখকে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা