সারাদেশ

রাবির নতুন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক তারেক

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র-উপদেষ্টা নিযুক্ত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বে থাকা ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক আদেশে ছাত্র-উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. লুৎফর রহমানের দায়িত্ব বাতিল করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক তারেক এ পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অধ্যাপক তারেক নূর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন।

১৯৯৯ সালে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা