সারাদেশ

ট্রাকচাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় আব্দুর রশিদ (৫৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনায় ট্রাক ও ট্রাক্টর দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার ইন্দোইল খাড়িরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাজ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে ও আদমদীঘি থেকে একটি ট্রাক্টর সান্তাহারের উদ্দেশ্যে আসছিল। পথে উপজেলার ইন্দোইল ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টর চালক, হেলপার ও শ্রমিক মিলে চারজন আহত হন।

আহতদের আদমদীঘি হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক রশিদ মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই বেপরোয়া গতিতে চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ও ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে থাকে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রাকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনের মৃত্যু হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা