সারাদেশ

৫২ আইনজীবী পেল সংগঠনের প্রণোদনা 

আল-মামুন, খাগড়াছড়ি : করোনায় কর্মহীন ৫২ আইনজীবীকে ১০ হাজার টাকা করে সংগঠনের পক্ষ থেকে প্রণোদনা দিয়েছে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় প্রণোদনার এই অর্থ তুলে দেন প্রধান অতিথি, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি সভাপতি ও জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা।

এ সময় খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এড. আকতার উদ্দিন মামুনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা বিতরণের প্রথম দিনে ১০ হাজার টাকার করে ৪০ জনের মধ্যে ৪ লাখ টাকা তুলে দেন প্রধান অতিথি এড. আশুতোষ চাকমা। পরদিন অবশিষ্ট আরো ১২ আইনজীবীকে ১ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২০ টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।

খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা বলেন, করোনা মহামারি সময় সংগঠনের পক্ষ থেকে স্থায়ী ৫২ জন সদস্যের মধ্যে ৫ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। সংগঠন সব সময় সকল সদস্যের জন্য কাজ করবে এটা প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পূরণে সংগঠন কাজ করছে বলে তিনি জানান।

প্রণোদনার অর্থ হাতে পেয়ে আইনজীবীরা আনন্দিত। সে সাথে এই আর্থিক এই প্রণোদনা কিছুটা হলেও অর্থ সংকট নিরসন হবে এবং সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ায় সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান আইনজীবীরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা