ফাঁকা গুলি করে জেলেদের ট্রলারে ডাকাতি
সারাদেশ

ফাঁকা গুলি করে জেলেদের ট্রলারে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাগরে ফাঁকা গুলি করে চরমোন্তাজ ইউনিয়নের তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করেছে জলদস্যুরা। মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণবঙ্গোপসাগরের ২০ বাম পানি এলাকায় (ঢালচর সংলগ্ন) এ ঘটনা ঘটে বলে জানান ঘটনার শিকার জেলেরা।

জানা গেছে, টাইগার চিংড়ি শিকারে সাগরে গিয়ে উপজেলার দক্ষিণ চরমোন্তাজের রেজাউল মাতুব্বর, কুদ্দুস ব্যাপারী ও ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ট্রলারে এ ডাকাতি হয়। ট্রলার তিনটিতে ৪৪ জন জেলে ছিল।

ওই জেলেরা জানান, ৩০-৩৫ জনের জলদস্যুরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে একটি বন্দুক দিয়ে ফাঁকা তিন রাউন্ড গুলি চালিয়ে ট্রলারগুলোতে হানা দেয়। এসময় ট্রলারে থাকা জেলেদের বেধড়ক মারধর করে তারা। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে বুধবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার চরমোন্তাজ স্লইস ঘাটে এসে এসব তথ্য নিশ্চিত করেন ডাকাতির শিকার হওয়া জেলে চরমোন্তাজ গ্রামের দুলাল, আলমগীর ও কুদ্দুস।

জেলেদের দাবি, তাদেরকে মারধর করে তিনটি ট্রলার থেকে ৭ লাখ টাকার মাছ, ৬ ব্যারেল তেল ও ৪২টি মোবাইল ফোনসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় জলদস্যুরা।

ট্রলার মালিক রেজাউল মাতুব্বর বলেন, ‘আমি নিজেই ট্রলারে ছিলাম। ডাকাতের ভয়ে লাফিয়ে পানিতে পড়ে মারধর থেকে রক্ষা পেয়েছি।’ জেলেদের ধারণা, ডাকাতদল চট্টগ্রামের।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শুনেছি ট্রলার রাঙ্গাবালীর, ঘটনা ভোলার মনপুরা এলাকার। এখনও আমাদের কাছে কেউ আসেনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা