সারাদেশ

সওজ’র সহায়তায় ৫ গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ

আল-মামুন, খাগড়াছড়ি : সড়ক ও জনপদ বিভাগ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর সহায়তায় খাগড়াছড়ির দুর্গম ও তীব্র পানির সংকটাপন্ন পাঁচ গ্রামে ওয়াশ প্রকল্পের আওতায় তিন সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার দুর্গম সীমানা পাড়া ও জেলার চন্দ্রকিরণ কার্বারী পাড়ায় আনুষ্ঠানিকভাবে পানি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনের পানি বিতরণকালে এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও মোঃ দিদারুল আলম (রাফি), এফও ধীমান ত্রিপুরা, এইচপিও জোসি চাকমা, যুব সদস্য আল আমিন ও অভি বড়ুয়া।

খাগড়াছড়ি জেলাধীন সীনানা পাড়া, চন্দ্রকিরণ কার্বারী পাড়া, মিলন কার্বারী পাড়া, আটমাইল ও নয়মাইল এলাকায় তিন সপ্তাহে পাঁচ শতাধীক পরিবারকে প্রায় এক লক্ষ লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও মোঃ দিদারুল আলম (রাফি) জানান, পাহাড়ের দুর্গম গ্রামগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর মানুষজন বর্তমান সময়ে তীব্র পানির সংকটে রয়েছেন। তাদের পানির সংকট লাঘবে আমরা তিন সপ্তাহ বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছি।

সীমানা পাড়ার কার্বারী চয়ন ত্রিপুরা বলেন, আমাদের গ্রামের মানুষজন অনেক দূর থেকে ঝর্ণার পানি এনে খায়। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের কষ্ট কমেছে।

চন্দ্রকিরণ কার্বারী পাড়ার বাসিন্দা হেনা ত্রিপুরা বলেন, আমরা গ্রামের মানুষ একঘন্টা হেঁটে গিয়ে আনি। এখন ছড়া শুকিয়ে যাওয়ায় পানি নাই। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের উপকার হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা