সারাদেশ

ফরিদপুরে খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: কোভিড-১৯ উপলক্ষে ফরিদপুরে ৬ শতাধিক প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ হিসেবে প্রত্যেককে ১০হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ এস এম আলী আহসান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান জানান, জেলার ৬ শতাধিক প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি তেল, চিনি, ডাল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা