সারাদেশ

গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিনিধি ,গোপালগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন লেখা-লেখির অভিযোগে গোপালগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত ওই তিন ছাত্রলীগ নেতা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার এবং ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওই তিন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শরীফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বহিস্কারকৃতরা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা-লেখি করায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা