সারাদেশ

অসুস্থ কৃষকের ধান কাটলেন ইউপি চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে অসুস্থ কৃষক আব্দুল জলিলের ধান কেটে দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারা কৃষক হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০) হতাশায় অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার ইউনিয়নের মেম্বার ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অসুস্থ ওই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

২৫ এপ্রিল সকাল ১০ টায় হরিতকীডাঙ্গা মাঠে ১ বিঘা জমির ধান কাটার কাজে অংশ গ্রহণ করেন ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে ৩নং ওয়ার্ড আ.লীগ সম্পাদক রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ইদ্রিস, ৮ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, ধামইরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানোয়ার হোসেন ও প্রমুখ।

ভুক্তভোগী অসুস্থ্য কৃষক বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা আমার বাড়িতে ধান কেটে পৌঁছে দিয়েছে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, দরিদ্র ও অসহায়দের সকল সহযোগিতায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ যথাসাধ্য সেবার কাজে সচেষ্ট থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা